বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানে নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন, সংগঠনের জেলা শাখার সভাপতি এ্যাড. জাহিদ ইকবাল, সহ সভাপতি মাসুদ আহম্মেদ সুবর্ণ, সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহার রাজা, কার্যনির্বাহী সদস্য রুমানা আক্তার লিসাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনটের পক্ষ থেকে বুড়ির বাঁধ এলাকার বিভিন্ন স্থানে নানা ধরনের বনজ ও ফলজ গাছের চারা রোপন করা হয়। এ জাতীয় সচেতনতামূলক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচী ধারাবাহিকভাবে পালন করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।





ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-১
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-২
ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী 