বুধবার ● ২০ মে ২০২৬
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন
দেশায়ন ডেস্ক : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়। মঙ্গলবার জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগানে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষজন অংশ নেয়।
পরবর্তীতে ঠাকুরগাঁওয়ে ১৯-২১ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত জনসাধারণের মাঝে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ও সেবার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। সদর উপজেলা ভূমি অফিসের সামনে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: রফিকুল হক, বিশেষ অতিথি পুলিশ সুপার মো: বেলাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ভূমি মেলায় স্টলসমূহে অনলাইনে ভূমি উন্নয়ন কর, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান নাগরিকদের সহযোগিতা প্রদান করা হয়। এছড়াও ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করা হয়।





ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-১
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-২
ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ি গ্রেফতার 