শিরোনাম:
ঠাকুরগাঁও, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Deshayan
শুক্রবার ● ১৫ মে ২০২৬
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ উদ্বোধন আজ
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ উদ্বোধন আজ
৪৪৯ বার পঠিত
শুক্রবার ● ১৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ উদ্বোধন আজ

---দেশায়ন ডেস্ক : দীর্ঘ প্রতিক্ষার পর ঠাকুরগাঁওয়ে আবারও আয়োজন হতে যাচ্ছে ২য় বিভাগ ফুটবল লীগ-২৬। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে লীগের উদ্বোধন করা হবে।

জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে লীগ পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ফুটবল লীগ কমিটি (বা.ফু.ফে), ঢাকার সদস্য মো: শরিফুল ইসলাম শরিফ, ফুটবল লীগ পরিচালনা কমিটির আহবায়ক মো: আহমদউল্লাহ বাবুসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন সদস্য, সাবেক ও বর্তমান ফুটবলার, কোচ, অংশগ্রহনকারী টিমের কোচ, ম্যানেজার, খেলোয়াড়বৃন্দ ও হাজারও দর্শক সমর্থকগণ উপস্থিত থাকবেন।

উদ্বোধনী খেলায় যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে। একপ্রান্তে ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন “ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ” দল অপরপ্রান্তে অপর পরাশক্তি টিম “হাজীপাড়া ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান” দল। লীগ পরিচালনা কমিটির পক্ষ থেকে উদ্বোধনী খেলাসহ সকল খেলা উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, এবছর লীগে মোট ১২টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো, উদ্বোধনীর ২টিম, দিশারী স্পোর্টিং ক্লাব, পল্লীবির স্পোর্টস সেন্টার, ফ্রেন্ডস ক্লাব রুহিয়া, বোচাপুকুর পোকাতি যুব সংঘ ও পাঠাগার, বরুনাগাঁও ন্যাশনাল ক্লাব, ঠাকুরগাঁও টাউন ক্লাব, প্রগতি সংঘ রুহিয়া, গড়েয়া ইউনিয়ন ক্রীড়া পরিষদ, জাগরণী যুব সংসদ শীবগঞ্জ ও নিশ্চিন্তপুর দিশারী যুব সংসদ।





উন্নয়ন-সম্ভাবনা এর আরও খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঠাকুরগাঁওয়ে নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-১ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-১
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-২ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-২
ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ি গ্রেফতার

আর্কাইভ