শিরোনাম:
ঠাকুরগাঁও, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Deshayan
শুক্রবার ● ১৫ মে ২০২৬
প্রচ্ছদ » খসড়া » প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল
প্রচ্ছদ » খসড়া » প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল
২৫৩ বার পঠিত
শুক্রবার ● ১৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল

---দেশায়ন ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) জেলা পর্যায়ের খেলা। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালিকা দলে “১৭৪ নং বোচাপুকর সরকারি প্রাথমিক বিদ্যালয়” টিম তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন ম্যাচে ১ - ০ গোলে বালিয়াডাঙ্গী উপজেলার চ্যাম্পিয়ন টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর ম্যাচে বালক দলে “হরিপুর উপজেলা চ্যাম্পিয়ন টিম” তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন ম্যাচে “বালিয়াডাঙ্গী উপজেলা চ্যাম্পিয়ন” টিমকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হক সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, মো: রিজওয়ানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: এরশাদুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক রাজিউল ফারুক রুমেল চৌধুরী প্রমুখ।

শেষে বালক-বালিকা দলের চ্যাম্পিয়ন, রানার্স আপ দল, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, ম্যান অব দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সদর উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা প্যানেলে ছিলেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান মনির।

---উল্লেখ্য, জেলা পর্যায়ে বালক ও বালিকা দলে মোট ৬টি করে টিম অংশগ্রহণ করে। বুধবার সকালে একই ভেন্যুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছিলো।





খসড়া এর আরও খবর

সচিবালয়ে আগুনের ঘটনায় কোন চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখা হবে-দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করলে তা ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষন ও প্রতিহত করতে হবে : সারজিস আলম সচিবালয়ে আগুনের ঘটনায় কোন চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখা হবে-দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করলে তা ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষন ও প্রতিহত করতে হবে : সারজিস আলম
দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও পুলিশের  শাড়ি ও লুঙ্গি বিতরণ দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও পুলিশের শাড়ি ও লুঙ্গি বিতরণ
ঠাকুরগাঁওয়ে সাফজয়ী সোহাগী-স্বপ্না’কে গণসংবর্ধনা ঠাকুরগাঁওয়ে সাফজয়ী সোহাগী-স্বপ্না’কে গণসংবর্ধনা
ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এ্যাস. নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এ্যাস. নির্বাচন অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে এনটিভির জন্মবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে এনটিভির জন্মবার্ষিকী পালন
ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণ জেলা সাহিত্য সম্মেলন ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণ জেলা সাহিত্য সম্মেলন
ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব উদযাপন ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব উদযাপন
পাকিস্তানি হানাদারের গণহত্যা নিয়ে নাটক ‘জাঠিভাঙ্গার মৃত্যু পুরাণ’ পাকিস্তানি হানাদারের গণহত্যা নিয়ে নাটক ‘জাঠিভাঙ্গার মৃত্যু পুরাণ’
সিলেটে এক লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে: মৃত্যু-দুই। উত্তরাঞ্চলে বন্যা বাড়তে পারে সিলেটে এক লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে: মৃত্যু-দুই। উত্তরাঞ্চলে বন্যা বাড়তে পারে

আর্কাইভ