শিরোনাম:
ঠাকুরগাঁও, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Deshayan
বুধবার ● ২০ মে ২০২৬
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো মটরসাইকেল আরোহী দুই বন্ধুর
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো মটরসাইকেল আরোহী দুই বন্ধুর
২৮৫ বার পঠিত
বুধবার ● ২০ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো মটরসাইকেল আরোহী দুই বন্ধুর

---দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে প্রাণ গেছে দুই বন্ধুর। বুধবার সকালে পৌর হরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঋত্বিক (২৫) ও আশিক (২৫)। ঋত্বিক সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে এবং আশিক একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়।

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।





অনুসন্ধানী এর আরও খবর

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চাষাবাদে বাধা দিয়ে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চাষাবাদে বাধা দিয়ে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-১ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-১
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-২ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
ঠাকুরগাঁওয়ে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কষ্টিপাথরের মুর্তিসহ আটক-১ ঠাকুরগাঁওয়ে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কষ্টিপাথরের মুর্তিসহ আটক-১
ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার
হরিপুরে হাত-পা বাঁধা গৃহবধুর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটন : পুলিশের সংবাদ সম্মেলন হরিপুরে হাত-পা বাঁধা গৃহবধুর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটন : পুলিশের সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)